ঢাকা
প্রকাশিত: ১৪:৩৮, ২৮ জুন ২০২০
সরকারিভাবে করোনা পরীক্ষাতে লাগবে টাকা
বর্তমানে দেশে করোনাভাইরাস পরীক্ষায় মোট ৬৬টি পরীক্ষাগার রয়েছে, যার ৪৮টি সরকারচালিত ও ১৮টি বেসরকারি। সরে আসছে সরকার বিনামূল্যে করোনাভাইরাস আক্রান্তদের শরীরের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত থেকে। তাই করোনাভাইরাস পরীক্ষায় ন্যূনতম কিছু টাকা নেওয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শনিবার (২৭ জুন) একটি অনলাইল পোর্টালকে বলেন, “আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, এখনও সিদ্ধান্ত চূড়ান্ত নয়। তবে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দেওয়া হবে।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সরকার প্রতিদিন বিনামূল্যে যে ১৫,০০০ থেকে ২০,০০০ নমুনা পরীক্ষা করছে, তাতে প্রতিদিন বিশাল পরিমাণে অর্থ খরচ হচ্ছে। একারণেই একটি ন্যূনতম পরিমাণ অর্থ নেওয়ার বিষয়ে আমরা পরিকল্পনা করছি। আর সেটি খুব দ্রুতই জানানো হবে।”
এরসঙ্গে জড়িত কয়েকজন কর্মকর্তা জানান, প্রতিটি পরীক্ষার জন্য ২০০ থেকে ৫০০ টাকা করে নেওয়া হতে পারে। ২০০ টাকা তাদের কাছ থেকেই নেওয়ার কথা ভাবা হচ্ছে যারা সরকারচালিত প্রতিষ্ঠানে এসে নমুনা পরীক্ষা করাবেন। অন্যদিকে, বাড়িতে গিয়ে কারও নমুনা সংগ্রহ করতে হলে সেক্ষেত্রে ৫০০ টাকা করে নেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানায়, খসড়া প্রস্তাবটি বর্তমানে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নমুনা পরীক্ষা বাবদ যে অর্থ নেওয়া হবে সেটি মূলত পরীক্ষা কিট আমদানির জন্য ব্যয় করা হবে বলেও জানানো হয়।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























