ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ২৮ জুন ২০২০

‘সরকারি-বেসরকারি অংশীদারিত্বে চলবে পাটকল’

ফাইল ছবি

ফাইল ছবি

পাটকল আর রাষ্ট্রায়ত্তভাবে চলবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, এখন থেকে পাটকল সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি এর আওতায় চলবে।

রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান।

পাট শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেয়া হবে বলেও জানান গোলাম দস্তগীর। তিনি বলেন, পাটকলগুলোতে লোকসান হচ্ছে, এজন্য সরকার চিন্তা করেছে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে এই খাতকে এগিয়ে নিতে।

বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া বলেন, পাটকলগুলোতে ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী কর্মচারী রয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের চাকরির অবসান করতে। পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেয়ার পর পিপিপির (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) আওতায় পাটকলগুলোর আধুনিকায়ন করে উৎপাদনমুখী করা হবে। তখন এসব শ্রমিক সেখানে চাকরি করার সুযোগ পাবেন।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়