ঢাকা
প্রকাশিত: ১২:০৭, ২৯ জুন ২০২০
আপডেট: ১২:০৯, ২৯ জুন ২০২০
আপডেট: ১২:০৯, ২৯ জুন ২০২০
করোনা আক্রান্ত হয়ে প্রতিরক্ষা সচিবের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন। সোমবার(২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক। এদিকে সচিবের প্রশাসনিক কর্মকর্তা ভাষানী মির্জা বলেন, ‘সকাল পৌনে ৯টার দিকে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে ৯টা ৩৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।’
করোনা শনাক্তের পর গত ১৯ জুন আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে সিএমএইচ ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৬ জুন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে গত ১৮ জুন থেকে তিনি শতভাগ ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























