ঢাকা
প্রকাশিত: ১২:১২, ২৯ জুন ২০২০
বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার
রাজধানীর ফরাশগঞ্জ ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
রবিবার (২৯ জুন) সকাল ৯টা ৩৩ মিনিটে ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এই ঘটনা ঘটে।
এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আখতার। তিনি জানান, মর্নিং বার্ড নামের একটি লঞ্চকে আরেকটি লঞ্চ ধাক্কা দিলে সেটি ডুবে যায়। নদী পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডাব্লিউটিএ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বলেন, “মুন্সীগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের ওই লঞ্চটি ঢাকায় ফিরছিল। এ সময় ময়ূর-২ নামের একটি লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।"
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























