ঢাকা
প্রকাশিত: ১৩:০০, ২৯ জুন ২০২০
আপডেট: ১৪:২৯, ২৯ জুন ২০২০
আপডেট: ১৪:২৯, ২৯ জুন ২০২০
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ২৬ মরদেহ উদ্ধার
রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এক বিবৃতির মাধ্যমে কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। তারা জানায়, নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১০ টার দিকে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়।
লঞ্চটি ডুবে যাওয়ার সময় সাঁতরে কয়েকজন তীরে এসে পৌঁছান। কিন্তু অধিকাংশ যাত্রী লঞ্চের মধ্যে আটকা পড়ায় তারা বের হতে পারেননি।
সকাল ৯টা ৫৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। উদ্ধারকারী দলে পাঁচজন ডুবুরি আছেন। এরপর উদ্ধার অভিযানে যোগ দেয় কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























