ঢাকা
প্রকাশিত: ১৩:২৫, ২৯ জুন ২০২০
রাজধানীর পৃথক স্থান থেকে তিন লাশ উদ্ধার
রাজধানীর পৃথক স্থান সাভার ও আশুলিয়া থেকে পৃথক ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আশুলিয়ার নরসিংহপুর ও শিকদারবাগ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায় রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকার গার্মেন্টস শ্রমিক সোহাগ (৩০) দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সকালে তিনি মারা যান।
অন্যদিকে, আশুলিয়ার নরসিহপুর এলাকা থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া আশুলিয়ার শিকদারবাগ এলাকায় রেবেকা নামের (২৮) এক নারীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সকালে তার স্বামী মোস্তাফিজার রহমানকে আটক করেছে পুলিশ।
পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এই বিষয় আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হয়েছে আসামিদের আটক করতে অভিযান চলছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























