ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:২০, ২৯ জুন ২০২০
আপডেট: ১৪:৩২, ২৯ জুন ২০২০

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৩০ মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে লঞ্চে ৫০ যাত্রী ছিল। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে।

আরও অনেকে এখনও নিখোঁজ আছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য ও স্থানীয়রা।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হায়াৎ ইবনে সিদ্দিক বলেন, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধার অভিযান চলমান। এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ২৩ জন পুরুষ, ৫ নারী ও ২ টি শিশু রয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার  বলেন, মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ ঢাকায় আসছিল। শ্যামবাজার এলাকায় চাঁদপুর থেকে আসা ময়ূর-২ লঞ্চের সঙ্গে এর সংঘর্ষ হয়।  এ সময় মনিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়