ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:২৩, ২৯ জুন ২০২০

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন ও পিপিপি সেল) মো. রফিকুল ইসলাম খানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

পাঁচ সদস্যের এ কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোমবার দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়