ঢাকা
প্রকাশিত: ১৫:০০, ২৯ জুন ২০২০
বুড়িগঙ্গার পাড়ে লাশের সারি, ডুব দিলেই মিলছে মরদেহ
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ডুব দিলেই তাদের হাতে-পায়ে বাঁধছে মরদেহ। নিহতদের খোঁজে এরই মধ্যে ছুটে এসেছে স্বজনরা।
উদ্ধার হওয়া মরদেহ রাখা হয়েছে সারি সারি। উদ্ধারকর্মীরা জানান, নদীতে ডুব দিলেই মিলছে মরদেহ। উদ্ধার হয়ার মরদেহের তালিকায় রয়েছে ৫ জন নারী, ২৩ জন পুরুষ এবং ২ জন শিশু।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, লঞ্চটিতে কতজন যাত্রী ছিলেন আনুমানিক বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ডুব দিলেই তাদের হাতে-পায়ে মরদেহ বাঁধছে।
এদিকে লঞ্চডুবির পর সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা।
এছাড়া স্থানীয় লোকজন সহায়তা করছেন। জানা যায়, সোমবার সকাল নয়টার দিকে ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























