ঢাকা
প্রকাশিত: ১৫:০২, ২৯ জুন ২০২০
করোনা আক্রান্ত হলেন কমরেড হায়দার আকবর খান
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খান রনো। সোমবার (২৯ জুন) তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মঞ্জুর মইন। তিনি জানান, হায়দার আকবর খান রনো গত চারদিন যাবৎ জ্বরে ভুগছেন। আজ করোনা পরীক্ষার ফলাফলে তিনি আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।
মঞ্জুর মইন বলেন, সকাল থেকে তার শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি। তিনি আগে থেকেই সিওপিডি-তে ভুগছেন। সুস্থ অবস্থাতেই তাকে অক্সিজেন সহায়তা নিতে হয়।
হায়দার আকবর খান রনোকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মঞ্জুর মইন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























