ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ২৯ জুন ২০২০
আপডেট: ১৬:১১, ২৯ জুন ২০২০

যেভাবে ডুবলো লঞ্চ ‘মর্নিং বার্ড’ (ভিডিও)

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বুড়িগঙ্গা বেয়ে চলছিল দুটি যাত্রীবাহী লঞ্চ। বড়টি ‘ময়ূরী-২’, ছোটটি ‘মর্নিং বার্ড’। একটির তুলনায় আরেকটি ‘পাহাড় সমান’। সামনে ছিল মর্নিং বার্ড। পেছনে ময়ূরী। একটির পেছনে আরকটি চলছিল অনেক্ষণ। হঠাৎই ময়ূরীর ভয়াবহ ধাক্কা খায় মর্নিং বার্ড। শুধু ধাক্কা নয়, বলতে গেলে একেবারে পিষে ফেলে প্রায় ১০০ জন আরোহীর লঞ্চটিকে। এতে মর্নিং বার্ড লঞ্চটি উল্টে গিয়ে সঙ্গে-সঙ্গেই ডুবে যায়।

এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। 

এদিকে ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান শনাক্ত করা গেছে। এটি উদ্ধারে জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে রওয়ানা দিয়ে পোস্তগোলা ব্রিজে আটকে পড়ায় পৌঁছতে পারছে না। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড এর উদ্ধার অভিযান চলছে।

এর আগে সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড লঞ্চটি।

ভিডিওটি ডেইলি বাংলাদেশ এর সৌজন্যে>>>



আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়