ঢাকা
প্রকাশিত: ২১:৪৯, ২৯ জুন ২০২০
আপডেট: ২১:৫৪, ২৯ জুন ২০২০
আপডেট: ২১:৫৪, ২৯ জুন ২০২০
মারা গেলেন ফটো সাংবাদিক রেহেনা আক্তার
ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে মারা গেলেন দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটোগ্রাফার রেহেনা আক্তার। সোমবার (২৯ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রেহেনা আক্তারের ভাই ফটো সাংবাদিক ফজিত শেখ বাবু। তিনি জানান, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) সদস্য রেহেনা আক্তার ক্যান্সারে ভুগছিলেন। মার্চ মাসে সোহরাওয়ার্দী হাসপাতালে রেহেনার একটা অপারেশন হয়। অপারেশনের পর করোনার কারণে হাসপাতালে বেশিদিন রাখা হয়নি।
বাসায় থেকে কেমোথেরাপি দেওয়া হতো। কয়েকদিন ধরে অক্সিজেনের সমস্যায় ভুগছিলেন। বাড়িতে অক্সিজেন দিয়ে রাখা হতো। মৃত্যুকালে রেহেনা আক্তার স্বামী বাচ্চু মিয়া ও দুই সন্তান রাদিয়া ইসলাম (১৫) ও রাবাব ইসলাম (৩) এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রেহানা আক্তার দৈনিক ইত্তেফাকের আগে পাক্ষিক অন্যান্য, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেন।
রেহানা আক্তারের মৃত্যুতে ইত্তেফাকের বার্তা বিভাগের প্রধানসহ সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন, একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তার নামাজে জানাজা রাত ১০ টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৮ নং ওয়ার্ড বিবিএস মাঠ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গ্রামের বাড়ি ডেমরায় বাবার কবরের পাশে তাকে সমাহিত করার কথা হবে বলে জানা গেছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























