ঢাকা
প্রকাশিত: ১৪:১৯, ৩০ জুন ২০২০
তীরে আনা হয়েছে ডুবন্ত মর্নিং বার্ডকে
বুড়িগঙ্গার মাঝনদীর তলদেশ থেকে তীরে টেনে আনা হয়েছে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। লঞ্চটি উপুড় হয়ে আছে পানিতে। বর্তমানে ডুবুরিরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালাচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে লঞ্চটি টেনে তীরে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা আজিজুর রহমান। এ সময় আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমরা এখন লঞ্চটির পজিশন খতিয়ে দেখছি। কেমন অবস্থায় রয়েছে। তারপর এটিকে উল্টে ঠিক করা হবে।
সোমবার (২৯ জুন) বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা 'মর্নিং বার্ড' নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চে ৫০ যাত্রী ছিল বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত ৩৩ টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে এখনও নিখোঁজ আছে। লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























