ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৩৬, ৩০ জুন ২০২০
আপডেট: ১৪:৪৪, ৩০ জুন ২০২০

আবুধাবী থেকে আটকেপড়া ১৪০ বাংলাদেশি দেশে ফিরল

কভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের কারনে আবুধাবীতে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট। আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। 

আজ মঙ্গলবার আবুধাবী থেকে স্থানীয় সময় ভোর ৫টায় ১৪০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সকাল ১১টা ৪২ মিনিটে ঢাকায় অবতরন করে।

 আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।

কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারনে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলো বহু সংখ্যক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারনে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলো না, এমতাবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবী থেকে আজ আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়