ঢাকা
প্রকাশিত: ১৫:৩০, ৩০ জুন ২০২০
আপডেট: ১৫:৩১, ৩০ জুন ২০২০
আপডেট: ১৫:৩১, ৩০ জুন ২০২০
বাংলাদেশকে এক বিলিয়ন ইয়েন দিচ্ছে জাপান
করোনা মোকাবিলায় বাংলাদেশকে এক বিলিয়ন ইয়েন দিচ্ছে জাপান সরকার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৮ কোটি ৯৩ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি এ বিষয়ে খসড়া এক্সচেঞ্জ অব নোটসের ওপর মতামত ও অনাপত্তি চেয়ে অর্থ সচিবের নিকট চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। চিঠিতে বলা হয়, ‘বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে জাপান সরকার বাংলাদেশ সরকারকে এক বিলিয়ন জাপানি ইয়েন সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।’
এক বিলিয়ন জাপানি ইয়েন এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৭৮ কোটি ৯৩ লাখ টাকা। বর্তমানে এক জাপানি ইয়েন সমান দশমিক ৭৯ টাকা। এ অনুদান গ্রহণে বাংলাদেশ সরকারের নীতিগত সম্মতি ইতোমধ্যে দেশটিকে জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ‘জাপান দূতাবাস হতে উক্ত অনুদান প্রদান সংশ্লিষ্ট খসড়া এক্সচেঞ্জ অব নোটস প্রেরণপূর্বক এর ওপর মতামত জরুরিভিত্তিতে পাঠানোর অনুরোধ করা হয়েছে। জাপান দূতাবাসে মতামত পাঠানোর আগে এ এক্সচেঞ্জ অব নোটসের ওপর অর্থ বিভাগের মতামত বা অনাপত্তি প্রয়োজন।’
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























