ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ৩০ জুন ২০২০

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ ২২০৪ প্রার্থী

ফাইল ছবি

ফাইল ছবি

৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চূড়ান্ত ফলাফলে ২ হাজার ২০৪ জন প্রার্থী ক্যাডার পদের জন্য উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার কমিশনের বিশেষ সভায় ফল অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আইম নেছার উদ্দিন। চূড়ান্তভাবে উত্তীর্ণদের নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পিএসসির একজন কর্মকর্তা বলেন, প্রকাশিত ফলাফল পিএসসির ওয়েবসাইট এবং উত্তীর্ণদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে।

এর আগে ২০১৭ সালে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩শ জন এবং পুলিশে ১শ জন নিয়োগ দেয়ার কথা ছিল।

৩৮তম বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়