নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৩, ৩০ জুন ২০২০
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ডিজি সাব্বির বিন শামস
ফাইল ছবি
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান নির্বাহী পরিচালক সাব্বির বিন শামসকে তিন বছরের জন্য চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ পেয়েছেন তিনি। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
অপর আদেশে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োজিত মো. আজিজুর রহমান চৌধুরীর চুক্তির মেয়াদ আরো দুইবছর বাড়ানো হয়েছে। ৩০ মে বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।
এছাড়া আশরাফুল হক পপলুকে দুই বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























