নিজস্ব প্রতিবেদক
ওয়াসার পানির বাড়তি মূল্যে নিষেধাজ্ঞা স্থগিত
ফাইল ছবি
ওয়াসার পানির বাড়তি দামের ওপর ১০ আগস্ট পর্যন্ত হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ ১৬ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে গ্রাহকদের এই বাড়তি মূল্য দিতেই হবে।
মঙ্গলবার হাইকের্টের আদেশ স্থগিত চেয়ে ওয়াসার করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন।
ফলে পানির বাড়তি দাম নিতে ওয়াসার আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। ওয়াসার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক।
পরে অনীক আর হক বলেন, ওয়াসার পানির ২৫ শতাংশ বাড়তি দাম আদায়ের ওপর হাইকোর্ট ১০ আগস্ট পর্যন্ত যে নিষেধাজ্ঞা দিয়েছিলো, সে আদেশ ১৬ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে যে বাড়তি দাম গত তিনমাস ধরে আদায় করে আসছিলো ওয়াসা সেটিই বহাল থাকলো।
এক রিট আবেদনের শুনানি নিয়ে ২২ জুন ওয়াসার পানির বাড়তি দামের ওপর ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। ওই আদেশ স্থগিত চেয়ে ওইদিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ওয়াসা। ২৩ জুন আপিল বিভাগের চেম্বার আদালত পরবর্তী শুনানির জন্য ৩০ জুন দিন রেখেছিলেন।
এর আগে গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ২৫ শতাংশ বাড়ানো ওই দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ১৫ জুন এ রিট আবেদন করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। আবেদনে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৬ ফেব্রুয়ারি পানির দাম বাড়িয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি এক হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























