ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৩৬, ১ জুলাই ২০২০
আপডেট: ১৪:৩৮, ১ জুলাই ২০২০

বিশিষ্ট ব্যবসায়ী লতিফুর রহমান আর নেই

দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন বুধবার(১ জুলাই) বেলা দেড়টার দিকে বার্ধক্যজনিত রোগে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার তানভীর সোহেল। জানা গেছে, লতিফুর রহমান দুই বছর ধরেই অসুস্থ ছিলেন । 

বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন। মৃত্যুকালে বিশিষ্ট এই ব্যবসায়ী স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তিনি এমন দিনে মারা গেলেন, যেদিন তার নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাজ হোসেন ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত হন।

লতিফুর রহমান প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অন্যতম মালিক। এছাড়া আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট ও কেএফসি, পেপসি এবং ফিলিপসের বাংলাদেশে ফ্রাঞ্চাইজির মালিক ছিলেন তিনি।

বিশিষ্ট এই ব্যবসায়ী ২০১২ সালে মর্যদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। জানা গেছে আজ বিকেলে বনানী করবস্থানে তার দাফন সম্পন্ন হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়