ঢাকা
প্রকাশিত: ১৪:৪৫, ১ জুলাই ২০২০
গরিবদের করোনা টেস্টের ফি কমানোর অনুরোধ ওবায়দুল কাদেরের
করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকার ফি ধার্য করেছে। সম্প্রতি হাসপাতাল ও বুথে গিয়ে করোনা পরীক্ষায় ২শ টাকা নির্ধারণ করে স্বাস্থ্যসেবা বিভাগ। এ অবস্থায় অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের জন্য করোনার ফি’র বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার (১ জুলাই) সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ অনুরোধ জানান তিনি।
মন্ত্রী বলেন, অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের করোনার লক্ষণ দেখা দিলে ফি দিয়ে পরীক্ষা করানোর সামর্থ্য নেই। এতে তারা পরীক্ষার বাইরে থেকে যাবে এবং সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে। তাই খেটে খাওয়া অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























