করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় মনিটরিং টিম গঠন
ফাইল ছবি
করোনারভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় মনিটরিং টিম গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে রাজধানীর তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে ৯ সদস্যের এ মনিটরিং টিম গঠন করা হয়।
এরমধ্যে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব বেগম রিনা পারভিনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং বরিশাল বিভাগ, অটিজম সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম পারভীন আক্তারকে রংপুর বিভাগ, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অধিশাখা) কাজী জেবুন্নেসা বেগমকে ঢাকা বিভাগ, অতিরিক্ত সচিব (উন্নয়ন বিভাগ) মো. সাইদুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ) বেগম রাশিদা আক্তারকে সিলেট বিভাগ, অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবুর রহমানকে ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মুগদা এবং খুলনা বিভাগ, অতিরিক্ত সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) শেখ শোয়েব লালনকে ময়মনসিংহ বিভাগ এবং অতিরিক্ত সচিব সোলেমান খানকে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেয়া হয়।
মনিটরিং টিমের কার্যপরিধিতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব তথ্য সংগ্রহ পর্যালোচনা এবং করণীয় সম্পর্কে সুপারিশ তৈরি করে প্রতিবেদন জনস্বাস্থ্য অনুবিভাগে বিকেল ৪টার মধ্যে প্রেরণ করবেন। জনস্বাস্থ্য অনুবিভাগ প্রধান তা সমন্বয় করে একটি সমন্বিত প্রতিবেদন প্রতিদিন বিকেল ৫টার মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নিকট ই-মেইল ও হার্ড কপি দাখিল করবেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























