ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ১ জুলাই ২০২০

দুবাই ও আবুধাবিতে বিমানের ফ্লাইট চালু ৬ জুলাই

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৬ ও ৭ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

বুধবার সন্ধ্যার দিকে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে চারদিন সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার নিয়মিত দুবাই গন্তব্যে বিমানের ফ্লাইট চলবে। ঢাকা আবুধাবি রুটে ৭ জুলাই থেকে ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে চারদিন মঙ্গল, বুধ, শুক্র ও রোববার নিয়মিত আবুধাবি গন্তব্যে বিমানের ফ্লাইট চলবে।

তাহেরা খন্দকার জানান, আবুধাবি ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই টিকিট বুকিংয়ের আগে ইউএই কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে অনলাইনে রি-এন্ট্রি অনুমোদন নিতে হবে।

করোনাভাইরাসের কারণে গত ৩০ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নিয়মিত রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালনা করে। এরপর গত ২১ জুন থেকে ঢাকা-লন্ডন- ঢাকা রুটে পুনরায় আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করে। 

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়