ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০:১৩, ২ জুলাই ২০২০
করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে জানান বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রীর পিএ হিসেবে বর্তমানে দায়িত্ব পালনকারী এস এম জাকির হোসেন।
বৃহস্পতিবার তিনি বলেন, জাহিদ ফারুকের শরীরে তেমন কেনো লক্ষণ নেই। তারপরও বুধবার তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে নিয়ম অনুযায়ী তিনি ভর্তি হয়েছেন। আশা করা যাচ্ছে তিনি দ্রুতই বাসায় ফিরতে পারবেন।
৭০ বছর বয়সী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বরিশাল-৫ আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে করোনা পরীক্ষা করান বলে জানান জাকির হোসেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























