ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২:০৬, ৩ জুলাই ২০২০
মারা গেছেন প্রবীণ সাংবাদিক ফারুক কাজী
প্রবীণ সাংবাদিক ও ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী আর নেই । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় শুক্রবার সকাল ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফারুক কাজী। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ফারুক কাজীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরণ।
প্রয়াতের মেয়ে আরশি জানান, কয়েকদিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। গতকাল হাতে পাওয়া রিপোর্টে তার কিডনি সমস্যা পাওয়া যায়। তবে চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি মারা যান।
ফারুক কাজী কর্মজীবনে বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন। এ ছাড়া ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি তিনি।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























