ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

প্রকাশিত: ১৮:০৮, ৩ জুলাই ২০২০

সোমবার থাইল্যান্ড নেয়া হবে সাহারা খাতুনকে

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের উদ্যোগে সোমবার সন্ধ্যার পরে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেয়া হবে।

সাহারা খাতুনের ভাগিনা ও ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সের কর্তৃপক্ষের সিডিউল অনুযায়ী আগামীকাল বিকেলে ৪টা বা ৫টার পরে আমরা বাসা থেকে রওনা দেব।  তবে এয়ার অ্যাম্বুলেন্স  সন্ধ্যার পরে ছাড়তে পারে। অর্থাৎ রাত ৮টায় ছাড়ার সম্ভবনা বেশি।

মজিবুর রহমান বলেন, তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হচ্ছে। ভিসা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তবে এখন কোনো ঝামেলা নেই। সাহারা খাতুনের সঙ্গে তার ভাতিজা আনিসুর রহমান যাচ্ছেন। 

তিনি আরো বলেন, আমরা যারা তার সঙ্গে যাচ্ছি সেই দেশের নিয়ম অনুযায়ী করোনার কারণে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। 

মজিবুর রহমান বলেন, এখন আপাতত পারিবারিক উদ্যোগেই সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেয়া হচ্ছে। তবে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকেই  সব খোঁজখবর নিচ্ছেন। তিনি সাহারা খাতুনের চিকিৎসার বিষয়ে সব কিছু জানেন। তার সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হচ্ছে। ইউনাইটেড হাসপাতালের সব খরচ প্রধানমন্ত্রী বহন করেছেন।

গত ২ জুন সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

তার শারীরিক অবস্থার আবারো অবনতি হলে গত ২৬ জুন সকালে ফের আইসিইউতে নেয়া হয়। এখনো সেখানে আছেন তিনি।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়