নিজস্ব প্রতিবেদক
অক্টোবরে কানাডা যাবে বিমান
ফাইল ছবি
চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে কানাডায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশটির টরোন্টো শহরে যাবে বিমানের এই ফ্লাইট।
এছাড়া ফ্লাইটটিতে নিউইয়র্ক বা যুক্তরাষ্ট্রের যেকোনো রুটের যাত্রীরাও যেতে পারবেন। সেক্ষেত্রে বিমান বাংলাদেশের হয়ে যাত্রীদের নিউইয়র্ক পৌঁছে দেবে এয়ার কানাডা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কানাডার সঙ্গে আমাদের এয়ার এগ্রিমেন্ট অনুযায়ী উইন্টার শিডিউলে (অক্টোবর) টরেন্টোতে ফ্লাইট চালু করা হবে। বাংলাদেশ থেকে কোনো যাত্রী নিউইয়র্ক বা আমেরিকার যেকোনো জায়গায় যেতে চাইলে টরেন্টো হয়ে যেতে পারবেন। এয়ার কানাডার চুক্তি অনুসারে তারা টরেন্টো থেকে নিউইয়র্ক বা যুক্তরাষ্ট্রের যেকোনো ডেস্টিনেশনে নিয়ে যাবে। আমরা শুধু ঢাকা থেকে টরেন্টো পর্যন্ত যাত্রী পৌঁছে দেবো। যুক্তরাষ্ট্রের ফ্লাইটের টাকা বিমানের কাছেই একবারে পরিশোধ করতে হবে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহিবুল হক জানান, ১৫ অক্টোবরের পর থেকে এই ফ্লাইট শুরু হতে পারে। এ ছাড়া জাপানের ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























