ঢাকা
প্রকাশিত: ১১:০৬, ৪ জুলাই ২০২০
আবারও ঢাকায় চালু হলো এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট
করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে তিন মাস বন্ধ ছিল এয়ারলাইন্স। এতদিন বন্ধ থাকার পর ঢাকায় ফের ফ্লাইট চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত হয়েছে।
সূত্র জানায়, গতকাল শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট শারজাহ থেকে যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৪০ মিনিট পর রাত ১টা ২০ মিনিটে যাত্রী নিয়ে শারজাহ বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে ফ্লাইটটি।
করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা ওঠার পর যে চারটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে, এয়ার অ্যারাবিয়া তার মধ্যে অন্যতম।
ঢাকায় ফ্লাইট শুরু করেছে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্স। তবে ৩ জুলাই থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু করার কথা থাকলেও ২ জুলাই হঠাৎ করে ঢাকায় ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেয় তারা।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























