ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:১০, ৪ জুলাই ২০২০
আপডেট: ১৪:১৪, ৪ জুলাই ২০২০

মারা গেলেন সাবেক মন্ত্রী এটিএম গিয়াস উদ্দিন

সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এটিএম গিয়াস উদ্দিন আর নেই। শুক্রবার ( ৩ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির শাসনামলের ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন এটিএম গিয়াস উদ্দিন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উনি (গিয়াস উদ্দিন) করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু গত এক সপ্তাহ আগে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। এরপর গতকাল রাতে গ্রিন লাইফ হাসপাতালে মারা যান।

তিনি আরও বলেন, শনিবার (৪ জুলাই) বাদ জোহর জানাজা শেষে মোহাম্মদপুরের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে এটিএম গিয়াস উদ্দিনের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়