নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ৪ জুলাই ২০২০
একদিনের ব্যবধানে কমে গেল মুরগির দাম
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে কমে গেছে ব্রয়লার মুরগির দাম।
খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা; যা গতকাল শুক্রবার ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। এ হিসেবে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ১০ টাকা।
শনিবার রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
ব্রয়লারের দাম কমার বিষয়ে কঁচুক্ষেতের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ব্রয়লার মুরগির দাম অনেক দিন ধরেই উর্ধ্বমুখি ছিল। অন্যদিনের তুলনায় শুক্রবার মুরগির দাম একটু বেশি থাকে। তবে আজ এর দাম কমেছে। কিছুদিন এ অবস্থা স্থিতিশীল থাকতে পারে। সামনে আরো কমার সম্ভাবনা রয়েছে।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























