নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:২৮, ৪ জুলাই ২০২০
বাংলাদেশকে ৪২৪ কোটি টাকা ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া
ফাইল ছবি
বাংলাদেশকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার নমনীয় ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। টাকায় এর পরিমাণ দাঁড়ায় ৪২৪ কোটি ৫৫ লাখ (৮৪ টাকা ৯১ পয়সা হারে)।
দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ‘ইডিসিএফ প্রোগ্রাম লোন ফর কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রাম অব বাংলাদেশ’ শীর্ষক প্রোগ্রামের আওতায় এ ঋণ দেয়া হবে।
সম্প্রতি এ বিষয়ে মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, ‘ইডিসিএফ প্রোগ্রাম লোন ফর কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রাম অব বাংলাদেশ’ শীর্ষক প্রোগ্রামটি বাস্তবায়নের লক্ষ্যে ‘দক্ষিণ কোরিয়ার ইকোনোমি ডেভেলপমেন্ট কো-অপারেশন ফার্ম’ (ইডিসিএফ) বাংলাদেশকে বাজেট সাপোর্ট হিসেবে ৫০ মিলিয়ন ডলার নামনীয় ঋণ সহায়তা প্রদানে সম্মত হয়েছে। এ বিষয়ে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























