ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:৩৭, ৫ জুলাই ২০২০
আপডেট: ১২:০৫, ৯ জুলাই ২০২০

ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের সহ-সভাপতি এম এ মান্নান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 'বাংলাদেশ ডেল্টা প্লান- ২১০০' বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

'ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল' নামে ১২ সদস্যের কমিটিতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপার্সন এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

'বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০' বাস্তবায়নে এ কমিটি নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহন, ডেল্টা ফান্ড গঠন এবং কৌশলগত পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করবে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, ভূমিমন্ত্রী/প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী/প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ কাউন্সিল বছরে ন্যূনতম একটি সভা করবে। প্রয়োজনে এ কাউন্সিল নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপর্ট) করতে পারবে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এ কাউন্সিলকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়