সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ৫ জুলাই ২০২০
প্রাথমিকের ৪১৮ জন শিক্ষক-কর্মকর্তা করোনায় আক্রান্ত
সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সকল ধরণের মানুষকেই করোনা তার প্রকোপে ফেলছে।
ঠিক তেমনি এখন পর্যন্ত সারাদেশের ৪১৮ জন প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৬৩ জন।
রোববার (৫ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটের করোনা আপডেট থেকে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
ডিপিই’র তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রাথমিকের ৩২২ জন শিক্ষক, ৪৮ জন কর্মকর্তা, ২৯ জন কর্মচারী ও ১৯ জন শিক্ষার্থী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মোট আক্রান্তের মধ্যে সাতজন শিক্ষক ও একজন কর্মকর্তা মারা গেছেন। তাছাড়া এ পর্যন্ত ৬৩ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন শিক্ষক, সাতজন কর্মকর্তা, কর্মচারী তিনজন ও সাতজন শিক্ষার্থী রয়েছেন।
আক্রান্তদের মধ্যে সিলেট বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগে ১৪০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, চট্টগ্রামে ১২২ জন, খুলনায় ২৯ জন, বরিশালে ২১ জন, রংপুরে ২১ জন এবং ময়মনসিংহে ১১ জন রয়েছেন।
আক্রান্তদের বেশিরভাগই নিজের বাড়িতে আইসোলেশনে আছেন। আর হাসপাতালে ভর্তি আছেন কয়েকজন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























