নিজস্ব প্রতিবেদক
বিদেশফেরতদের সহায়তায় জেলা-উপজেলা প্রশাসনকে নির্দেশ: মন্ত্রী
ফাইল ছবি
বিদেশফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কর্মীদের সামাজিক সুরক্ষাসহ মানবিক সহায়তা দেয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বিদেশফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কর্মী এবং প্রবাসীদের কর্মীদের পরিবারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনস্থ জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে পাওয়া তালিকার ভিত্তিতে এ সহায়তা দেয়া হবে।
উল্লিখিত মানবিক সহায়তা পেতে ইচ্ছুক সব বিদেশফেরত কর্মী ও প্রবাসী কর্মীদের পরিবারকে স্ব-স্ব জেলার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে এবং যেসব জেলায় কর্মসংস্থান অফিস নেই সেসব জেলার জেলা সদরে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (www.probashi.gov.bd) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (www.bmet.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























