নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ৫ জুলাই ২০২০
অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না: সচিব
ফাইল ছবি
কাউকেই ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ। পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন অভিযোগের ব্যাপারে সমাধান দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
রোববার দুপুরে ভার্চ্যুয়াল মিটিংয়ে ড. সুলতান আহমেদ এসব তথ্য জানান।
বিদ্যুৎ সচিব বলেন, কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে না। কাউকেই ব্যবহারের অতিরিক্ত বিল পরিশোধ করতে হবে না। যেসব অভিযোগ এসেছে তাদের বিল সমন্বয় করা হচ্ছে। আরও অভিযোগ এলে সেগুলোও সমন্বয় করা হবে।
সামাজিক দূরত্ব রাখতে গিয়ে মিটার না দেখে আগের বিলের সঙ্গে গড় করে বিল করায় কিছু সমস্যা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। সচিব বলেন, এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে, শাস্তির আওতায়ও এসেছেন অনেকে। কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























