ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯, ৫ জুলাই ২০২০

গণস্বাস্থ্যের কিট নিয়ে ওষুধ প্রশাসন পজিটিভ: ডা. মুহিব

ফাইল ছবি

ফাইল ছবি

গণস্বাস্থ্যের কোভিদ-১৯  র‌্যাপিড ডট ব্লট কিট নিয়ে ওষুধ প্রশাসন অধিদফতর পজেটিভ বলে জানিয়েছেন প্রকল্প সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খন্দকার। 

তিনি বলেন, পুনরায় এক্সটার্নাল ভেরিফিকেশন করে রিপোর্ট জমা দিতে বলেছে ওষুধ প্রশাসন অধিদফতর। তারা পজিটিভ‌। বলছেন- যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করে দেবেন আমরা আশাবাদী।

রোববার দুপুরে অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিদ-১৯  র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খন্দকার এসব কথা বলেন।

তিনি বলেন, ডিজিডিএ আমাদের কথা ইতিবাচকভাবে শুনেছেন। এন্টিবডির বিষয়ে ইন্টারন্যাশনাল ভ্যালিডেশন রিপোর্টকে আমলে এনে নিবন্ধনের অনুরোধ করেছিলাম। ডিজিডিএ বিদ্যমান সরকারি নিয়মে আবার সিআরওর মাধ্যমে ইউএস এফডিএ আমব্রেলা গাইডলাইনস এক্সটার্নাল ভ্যালিডেশন করতে বলেছেন। এজন্য আমাদের আবৃত রিএজেন্ট এর জন্য এনওসি দেবেন। অ্যান্টিজেনের নীতিমালা আগামী বুধবার চূড়ান্ত হবে। একটা ফরমেট পাঠাবেন। ওটা অনুযায়ী প্রটোকল আপডেট করে জমা দিতে বলেছেন। 

এর আগে, দুপুর ১২টার দিকে ডা. মুহিব উল্লাহ খন্দকার ও কিট উন্নয়ন দলের কয়েকজন বিজ্ঞানী ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেন।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়