নিজস্ব প্রতিবেদক
কোন কোম্পানির কতজন গ্রাহক অভিযোগ করেছেন
ফাইল ছবি
করোনার কারণে বাড়িতে বাড়িতে না গিয়ে গড় বিল করায় ভুতুড়ে বিদ্যুৎ বিলের বিড়ম্বনায় পড়েছে সারাদেশের বিদ্যুৎ গ্রাহকরা। ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে এ ধরনের বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। তবে প্রাপ্ত অভিযোগের বাইরেও অনেক বিলে ত্রুটি পাওয়া গেছে। সেসব বিল সংশোধন ও ভুলের সঙ্গে জড়িতদের শান্তির আওতায় আনার প্রক্রিয়া চলছে।
রোববার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিদ্যুত সচিব ড. সুলতান আহমেদ তুলে ধরেন কোন বিদ্যুৎ বিতরণ কোম্পানির কতজন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন।
পল্লী বিদ্যুৎ বা আরইবি’র মোট গ্রাহক দুই কোটি ৯০ লাখ। অভিযোগ করেছেন ৩৪ হাজার ৬৮১ জন। অর্থাৎ শূন্য দশমিক ১২ শতাংশ অভিযোগ করেছেন ভুতুড়ে বিল নিয়ে।
তিনি জানান, ডিপিডিসি’র মোট গ্রাহক ৯ লাখ ২৬ হাজার ৬৮৯ জন। এরমধ্যে অভিযোগ পাওয়া গেছে ১৫ হাজার ২৬৬ জনের। অভিযোগ ১ দশমিক ৬৫ শতাংশ। ডেসকোর গ্রাহক ১০ লাখ। অভিযোগ করেছেন শূন্য দশমিক ৭৯ শতাংশ অর্থাৎ ৫ হাজার ৬৫৭ জন অভিযোগকারী। নর্দান ইলেকট্রিক কোম্পানি বা নেসকোর মোট গ্রাহক ১৫ লাখ ৪৮ হাজার ৩৭৮৭ জন। অভিযোগকারীর সংখ্যা ২ হাজার ৫২৪ জন, যা শূন্য দশমিক ১৬ শতাংশ। ওয়েস্ট জোন পাওয়ার সাপ্লাইয়ের মোট গ্রাহক এক লাখ ২১ হাজার ৩শ’ জন। অভিযোগকারী ২২৩ জন অর্থাৎ শূন্য দশমিক শূন্য চার শতাংশ।
পিডিবি’র মোট গ্রাহক ৩২ লাখ ১৮ হাজার ৫১৫ জন। অভিযোগকারী ২ হাজার ৫৮২ জন। অর্থাৎ শূন্য দশমিক ০৮ শতাংশ অভিযোগ করেছেন।
বিদ্যুৎ সচিব জানিয়েছেন, গ্রাহকদের অভিযোগের বাইরেও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো অন্য বিল পরীক্ষা করে সেগুলোর মধ্যেও অনেক ভুল পেয়েছেন। এসব ভুলের সঙ্গে জড়িত ৪টি কোম্পানির ২৯০ জন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























