নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২৯, ৫ জুলাই ২০২০
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-নরওয়ে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি-এর সাথে আজ (৫ জুলাই) রোবার সকালে নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন অনলাইনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তাঁরা বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, সামুদ্রিক জঞ্জাল, বিভিন্ন প্রকার দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য ক্ষেত্রে নরওয়ের বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। আলোচনাকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূতকে তার সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি নরওয়ে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের পর থেকেই দুদেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। স্বাধীনতার পর থেকেই নরওয়ে বাংলাদেশকে অব্যাহত সমর্থন জুগিয়ে যাচ্ছে।
তিনি জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ক্লাইমেট ভালনারাবিলিটি ফোরাম এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়াও গ্লোবাল সেন্টার অব এডাপটেশন এর আঞ্চলিক অফিস ঢাকায় স্থাপনের কাজ পুরোদমে শুরু হয়েছে।
আলোচনাকালে উভয়েই বাংলাদেশের সমুদ্র খাত উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জন, সুনীল অর্থনীতি, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানী, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে ভবিষ্যতে একসাথে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে দু'দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার বিষয়েও দুজন ঐক্যমত পোষণ করেন। এসময় নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন তাঁর কর্মকালে সবধরণের সহায়তার জন্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























