ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:২১, ৬ জুলাই ২০২০

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার মারা গিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী জানান, রোববার (৫ জুলাই) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিকিৎসকদের সংগঠন বিএমএ জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ জন চিকিৎসক মারা গেছেন, আর করোনার উপসর্গে মারা গেছেন সাত জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭২৫ জন চিকিৎসক, এক হাজার ৩৫১ জন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৯২৫ জন।

অধ্যাপক এ কে এম নুরুল আনোয়ার ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়