ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ৬ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩২০১, মৃত্যু ৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৪৪ জন মারা গেছেন। যাদের মধ্যে  ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী। ফলে দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৬ জনে।  

এরই সাথে  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন ৩২০১ জনকে শনাক্ত করা হয়েছে। নতুনদের নিয়ে বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনে।  

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনার লড়াইয়ে জয়ী হয়েছেন নতুন ৩,৫২৪ জন রোগী। এই নিয়ে বর্তমানে দেশে সুস্থ রোগীর সংখ্যা ৭৬,১৪৯ জন।               

সোমবার (৬ জুলাই)  দুপুর আড়াইটায় দেশের করোনা  পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসকল তথ্য সকলের সামনে তুলে ধরেন।

স্বাস্থ্য বুলেটিনে দেওয়া তথ্য অনুসারে, দেশের ৬৮ টি ল্যাবে করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় মোট ১৪,২৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।    

ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ১ কোটি ১৫ লাখ ৭২ হাজার ১২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ৩৭ হাজার ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৬৫ লাখ ৪৩ হাজার ৫৪ জন।         

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়