ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ৬ জুলাই ২০২০

নামের মিলে কারাগারে অন্য আসামি, রিটের শুনানি বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

খুলনায় একটি চোরাচালান মামলায় নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির পরিবর্তে অন্যজনকে জেল খাটানোর ঘটনায় রিটের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে গতকাল রোববার খুলনায় একটি চোরাচালান মামলায় শুধু নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির পরিবর্তে নিরীহ এক ব্যক্তিকে জেল খাটানোর ঘটনায় রিট করা হয়। রিটে নিরীহ ব্যক্তি মো. সালাম ঢালীকে মুক্তি ও তাকে জেল খাটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

জনস্বার্থে এ রিট আবেদন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়