ঢাকা
প্রকাশিত: ১৫:৩৪, ৬ জুলাই ২০২০
করোনামুক্ত হলেন সাংসদ মোকাব্বির খান
করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
রোববার (৫ জুলাই) সিএমএইচে তার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
তিনি আরও বলেন, আহবায়ক কমিটির সদস্য মোকাব্বির খান এমপির জন্য দোয়া, খোঁজখবর নেওয়ার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।
এর আগে গত ১৫ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন সাংসদ মোকাব্বির খান। সেখানে তার করোনা শনাক্ত হয়।
এরপর সেখানে কয়েক দিন তিনি আইসিইউতে ছিলেন। ২১ জুন তার অবস্থার উন্নতি হলে তিনি ঢাকা নেম ভবনের বাসায় ফিরে ১৪ দিনের আইসোলেশনে ছিলেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























