নিজস্ব প্রতিবেদক
পাপুলের বিষয়ে অনুসন্ধানে মাঠে নেমেছে সিআইডি
ফাইল ছবি
অর্থ ও মানবচাপারের সঙ্গে জড়িত অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদুল ইসলাম পাপুলের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সিআইডি।
সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। লিবিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমরা এমপি শহীদুল ইসলাম পাপুলের সব প্রকার তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এটি আন্তর্জাতিক একটি ইস্যু হওয়ায় অনেক কিছু বিবেচনা করেই কাজ করতে হচ্ছে। আশা করি খুব শিগগিরই এ বিষয়ে জানাতে পারব।
লিবিয়ায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত গডফাদাররা নজরদারিতে রয়েছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, এছাড়া অন্যান্য দেশেও যারা মানবপাচারের সঙ্গে জড়িত তাদেরও নজরদারিতে রাখা হয়েছে।
মাহবুবুর রহমান জানান, মানবপাচারকারী যারা আটক হয়েছেন তাদের থেকেও অনেক নাম পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়াও আমরা মানবপাচারকারী চক্রের গডফাদারদের বিষয়ে বিভিন্নভাবে অনুসন্ধান করছি। তাদের গ্রেফতার করতে পারলে অবশ্যই সামনে নিয়ে আসব।
গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে পাপুলকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের কুয়েতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে।
পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। আটকের পরদিন থেকে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























