নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৮, ৬ জুলাই ২০২০
পাঁচ বিচারক পদে রদবদল
ফাইল ছবি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জেলা ও দায়রা জজ ও সমমর্যাদার পাঁচ বিচারককে বদলি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ রদবদল করে আদেশ জারি হয়।
টাঙ্গাইলের জেলা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরীকে ঢাকা এবং সিরাজগঞ্জের জেলা জজ ফাহমিদা কাদেরকে টাঙ্গাইলে বদলি করা হয়েছে।
এছাড়া সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) ফজলে খোদা মো. নাজিরকে সিরাজগঞ্জ, নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. আদীব আলীকে চাঁপাইনবাবগঞ্জ এবং খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. মহিদুজ্জামানকে পিরোজপুরের জেলা জজ নিয়োগ দেয়া হয়েছে।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























