নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ৭ জুলাই ২০২০
গণস্বাস্থ্যের আইসিইউ প্রতিষ্ঠায় সাহায্যের আবেদন
কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতালের ১৫ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের সোশ্যাল মিডিয়ায় পোস্টে এই আবেদন করা হয়। সেখানে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত জানানো হয়।
সঙ্গে উল্লেখ করা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রে দানকৃত সকল অর্থ আয়করমুক্ত।
সম্প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘ব্যয়বহুল আইসিইউ’ সেবা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, “এটার অপব্যবহার। আইসিইউর দরকার আছে। আমরা এই হাসপাতালে একটা করোনা ওয়ার্ড করতে যাচ্ছি, জেনারেল বেড উইথ আইসিইউ ফ্যাসিলিটিজ। আলাদা আইসিইউ নিতে হবে না।”
আরও জানান, এই ওয়ার্ডে একজন কডিভ-১৯ আক্রান্তের ৫০০ থেকে ১ হাজার টাকা দৈনিক খরচ হবে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























