ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৪৭, ৭ জুলাই ২০২০

করোনায় এটিএন বাংলার কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আহসান হাবিব।

জানা গেছে, সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি নিয়াজ জামান সজিব।

মৃত্যুকালে আহসান হাবিব স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার রাজধানীর বনশ্রী কবরস্থানে আহসান হাবিবকে দাফন করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত ১২ জন গণমাধ্যমকর্মী ও সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আরও নয়জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়