ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

প্রকাশিত: ১৭:২৭, ৭ জুলাই ২০২০
আপডেট: ১৯:০০, ৭ জুলাই ২০২০

বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা করলো ইতালি

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার। 

ইতালিগামী বিমানে বাংলাদেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। খবর- রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রাণলয় জানিয়েছে।

ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দুই মাস বন্ধ থাকার পর গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। পরদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রোমে ফিরে যান ২৫৯ জন প্রবাসী। এরপর গত দুই সপ্তাহে হাজারখানেকের মতো প্রবাসী বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেছেন।

আইনিউজ/এসবি
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়