নিজস্ব প্রতিবেদক
ভুল আসামিকে গ্রেফতারের রিটের শুনানি নিয়মিত বেঞ্চে
ফাইল ছবি
সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকা এক আসামির সঙ্গে নামের কিছুটা মিল থাকায় খুলনার সালাম ঢালীকে কারাগারে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর নিয়মিত কোর্টে শুনানির নির্দেশ দিয়েছেন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন নির্ধারণ করে দেন। আদালতে আইন ও সালিশ কেন্দ্রের রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, ইয়াদিয়া জামান ও শাহিনুজ্জামান।
পরে আইনজীবী ইয়াদিয়া জামান বলেন, রিটটি শুনানির আগেই গত ৬ জুলাই সালাম ঢালী মুক্তি পেয়েছেন। তাই আমরা হাইকোর্টকে বলেছি- সালাম ঢালীকে অবৈধ গ্রেফতার, জেল খাটার বৈধতা নিয়ে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে রিটটি উপস্থাপন করবো। এরপর আদালত নিয়মিত কোর্টে মামলাটি শুনানির আদেশ দেন।
এর আগে গত ১ জুলাই ‘আসামি না হয়েও জেল খাটছেন খুলনার সালাম ঢালী’ শিরোনামে একটি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। পরে গত ৫ জুলাই প্রকাশিত ওই সংবাদ সংযুক্ত করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং আইনজীবী শিশির মনির পৃথক পৃথক রিট দায়ের করেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























