ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ৭ জুলাই ২০২০

সিলগালা হলো রিজেন্ট হাসপাতাল

ফাইল ছবি

ফাইল ছবি

অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালকে সিলগালা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে হাসপাতালের সব কার্যক্রম। অনিয়মের আখড়ায় পরিণত হওয়ায় হাসপাতালটি সিলগালা করার সিদ্ধান্ত নেয়া হয়। এরইমধ্যে হাসপাতাল থেকে রোগী স্থানান্তর করা হয়।

মঙ্গলবার বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের উপস্থিতিতে হাসপাতালটিকে সিলগালা করা হয়। এছাড়া মিরপুরের রিজেন্ট হাসপাতালও সিলগালার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সারোয়ার আলম।

তিনি বলেন, এ অভিযানের শুরুতেই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের গাড়ি জব্দ করা হয়। এছাড়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। 

র‌্যাবের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ করোনাকালীন সময়ে ৬ হাজারের বেশি ভুয়া রিপোর্ট দিয়েছে। যা খুবই স্পর্শকাতর। এজন্য হাসপাতালটিকে সিলগালা করা হলো।

তিনি জানান, হাসপাতালটিতে বিনা পয়সায় কোভিড-১৯ টেস্ট করানোর কথা থাকলেও প্রতিটি রোগীর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে নেয়া হতো। এছাড়া তারা নির্ধারিত রোগীর বাইরেও নমুনা সংগ্রহ করে তাদের থেকে অতিরিক্ত টাকা আদায় করতো। এভাবে তারা এখন পর্যন্ত প্রায় ৩ কোটি টাকার হাতিয়ে নিয়েছে।

এর আগে গতকাল বিকেলে করোনা চিকিৎসায় অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালানো হয়।

অভিযান শেষে জানানো হয়, টেস্ট না করেই করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হতো। স্যাম্পল নিয়ে তা ফেলে দিয়ে ভুয়া রিপোর্ট দিতো হাসপাতালের সংশ্লিষ্টরা। রিপোর্টে নকল সিল ও স্বাক্ষর দেয়া হতো। এসব ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ যারা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়