নিজস্ব প্রতিবেদক
এই ব্যক্তিকে ধরিয়ে দিন
ছবি: আইনিউজ
মাস্ক পড়ে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়া এক চোরকে ধরতে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ। প্রকাশ করা হয়েছে চোরের ছবি। বুধবার এই ছবি প্রকাশ করা হয়। সিসি ক্যামেরাতেও ধরা পড়ে চুরির দৃশ্য। ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুরে। চোরের মুখে মাস্ক পরা থাকায় তাকে শনাক্ত করতে পারছে না পুলিশ।
মিরপুর মডেল থানা পুলিশ জানায়, দক্ষিণ পীরেরবাগ এলাকার বাসার নিচতলায় রাখা ছিল একটি সাদা রঙের রানার নাইট রাইডার মোটরসাইকেল। গত ২৮ জুন সন্ধ্যা ৬টার আগে দক্ষিণ পীরেরবাগের ১৫১/২/ই নম্বর বাসায় চুরির এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বার ঢাকা মেট্রো ল-২০-১৬১৫।
ভিডিও ফুটেজে দেখা যায়, কালো রঙের টি-শার্ট, সাদা হাফপ্যান্ট, পায়ে সাদা স্লিপার ও মুখে মাস্ক পরা এক যুবক হেঁটে হেঁটে ভবনের দিকে আসছেন। অপর একটি ফুটেজে তাকে সাদা হেলমেট পড়ে মোটরসাইকেলটি নিয়ে চলে যেতে দেখা যায়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই যুবকের নাম-ঠিকানা জানতে চায় পুলিশ। তাই কেউ তার সন্ধান পেলে মিরপুর থানায় (ওসি’র ফোন নাম্বার- ০১৭১৩৩৭৩১৮৯) জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে তাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এরআগে গত ৩ মে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের ৪১৬, মনোয়ারা মেডিকেল হল’র দোকানের সাটার ভেঙে মাস্ক পরিহিত দুই চোর ক্যাশবাক্স ও মূল্যবান ওষুধ লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চোরদের দেখা গেলেও এখন পর্যন্ত পুলিশ তাদের শনাক্ত করতে পারেনি।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























