নিজস্ব প্রতিবেদক
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ এর মালিক গ্রেফতার
ফাইল ছবি
বুড়িগঙ্গায় ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যাওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি মোসাদ্দেক হানিফ সোয়াদকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। মোসাদ্দেক ময়ূর-২ লঞ্চের মালিক।
বুধবার রাতে সদরঘাট নৌ পুলিশের একটি দল রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার সকালে নৌ-পুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ পুলিশের একটি দল সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
গত ২৯ জুন এমএল মর্নিং বার্ড নামে একটি লঞ্চ মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসার সময় শ্যামবাজারের কাছে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এতে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
লঞ্চডুবির ওই ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। মামলার আসামিরা হলেন- এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























